কালীগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেলো সেনা সদস্যের

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৯, ১৯:২১আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১৯:২২

সেনা সদস্য হাবিবুর রহমান ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাপায় হাবিবুর রহমান নামে যশোর ক্যান্টনমেন্টের এক সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) বিকালে কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী এ তথ্য জানান।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের সময় জনতার ভিড় পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকালে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাক হাবিবুর রহমানকে চাপা দেয়। এ সময় তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

হাবিবুর রহমানের আইডি কার্ড ওসি ইউনুচ আলী জানান ‘হাবিবুর রহমান কুষ্টিয়ার খোকশা উপজেলার কোমরভোগ গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তিনি যশোর ক্যান্টনমেন্টের সেনা সদস্য।তার লাশ ও মোটরসাইকেল কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম