ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালে এ উপলক্ষে দলের জেলা শাখার আয়োজনে শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্ট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক এসএম মশিয়ুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাভোকেট এমএ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাভোকেট কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা, অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। একই সঙ্গে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা শাখার নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে আলোচনা সভায় যোগ দেন।






