এলজিইডির গাড়িচালক খুনের ঘটনায় স্ত্রীর জড়িত থাকার অভিযোগ

যশোর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:০১

যশোর

এলজিইডির গাড়িচালক এটিএম হাসানুজ্জামান জগলু (৪৫) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তার স্ত্রী তাহমিনা পারভীন তমাকে (৩৭) গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনেভেস্টিগেশন-পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের (১ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নি.) গাজী মাহবুবুর রহমান ৩১ আগস্ট বেলা আড়াইটার দিকে যশোর পিবিআই অফিস থেকে তাহমিনা পারভীন তমাকে গ্রেফতার করেন। ১ সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, ২৮ আগস্ট সকালে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের পাশে একটি ব্রিজের কাছ থেকে হাসানুজ্জামান জগলুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পিবিআই জানায়, ১৯৯৯ সালে জগলুর সঙ্গে তমার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। ২০০৮ সালে জগলু সাসপেন্ড হওয়ার পর তাদের সংসারে আর্থিক সঙ্কট ও পরে কলহের সৃষ্টি হয়। মেয়েকে কুষ্টিয়ায় রেখে ছেলেকে কলেজে পড়ানোর জন্য তমা ঢাকায় অবস্থান করতে শুরু করেন। সেখানে আল আমিন ও মুরসালিন নামে দুই যুবকের সঙ্গে তমার বন্ধুত্ব হয়। কেরানীগঞ্জে মুরসালিনকে স্বামী এবং আল-আমিনকে দেবর পরিচয় দিয়ে তমা ভাড়া বাসায় থাকতেন। বিষয়টি জানার পর স্বামী জগলু প্রায়ই ফোনে তাকে গালিগালাজ করতেন। ২৬ আগস্টও ফোনে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। এরপর সেই রাতেই মুরসালিন ও আল-আমিনকে তিনি জানান জগলু তার জীবনকে অতিষ্ঠ করে তুলছে, একটা ব্যবস্থা করা দরকার। ওই সময় তারা জগলুকে হত্যার পরিকল্পনা করে এবং সেই মোতাবেক তারা একটি উবার নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয়। ২৭ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে তারা যশোর পৌঁছায়। রাতে ফোনে জগলুকে ২০ হাজার টাকা দেওয়ার কথা বলে ঝিনাইদহ শহরের শামিমা ক্লিনিকের সামনে আসতে বলে। রাত ১০টার দিকে তারা জগলুকে গাড়িতে তোলে এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী জগলুকে প্রথমে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করা হয়। এরপর শ্বাসরোধে হত্যার পর ফাঁকা জায়গায় তার মরদেহ ফেলে রাখা হয়। মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে জগলুর গলা কেটে দেওয়া হয়। এরপর তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়ে পথে মুন্সিগঞ্জে মুরসালিনের খালাবাড়ি ওঠে এবং সেখানে কাপড় চোপড় পরিবর্তন করে ও গাড়ি পরিষ্কার ঢাকায় চলে যায়।

পিবিআই জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড়ভাই এটিএম হাকিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা (নম্বর-৮২/২৮.০৮.১৯) করেন। মামলার তদন্তভার গ্রহণ করেন পুলিশ পরিদর্শক (নি.) গাজী মাহবুবুর রহমান।

পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, স্বীকারোক্তি দেওয়ার পর আদালত আজ তমাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, কোতোয়ালি পুলিশ ২৮ আগস্ট সকালে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের পাশে একটি ব্রিজের কাছ থেকে এটিএম হাসানুজ্জামান জগলুর মরদেহ উদ্ধার করে। তিনি এলজিইডির গাড়িচালক এবং কুষ্টিয়া সদরের জুগিয়া এলাকার মৃত জহুরুল আলমের ছেলে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম