কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৭

লাশ কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় রাশেদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুব্রত এ তথ্য নিশ্চিত করেন। নিহত রাশেদুল গাছের দিয়াড় গ্রামের মো. মোস্তফা মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুটবল খেলা দেখে শনিবার রাতে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে রাশেদুল ইসলামের ওপর হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে

নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাশেদুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পারাখা হয়েছে।

এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের হয়নি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম