ধর্ষণের শিকার মেয়ে, বাবার কাছে ঘুষ চাইলো তদন্ত কর্মকর্তা!

ঝিনাইদহ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

ঝিনাইদহ ধর্ষণের মামলার খরচার কথা বলে ভিকটিমের বাবার কাছে ৫ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তা ঝিনাইদহের সুবর্ণাসারা ক্যাম্পের আইসি (ক্যাম্প ইনচার্জ) এসআই সৈয়দ আলীর বিরুদ্ধে। মেয়েটির বাবার দাবি, কালীগঞ্জের একতারপুর গ্রামে মেয়েটির বাড়িতে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে গিয়ে ঘুষ দাবি করেন তদন্ত কর্মকর্তা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এসআই সৈয়দ আলী।

ভিকটিমের বাবা জানান, ১০ সেপ্টেম্বর পরিবারের লোকজন যশোরের চৌগাছায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়িতে মেয়ে একাই ছিল। এ সুযোগে একই গ্রামের এবাদ আলীর ছেলে মশিয়ার রহমান তার মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তের ভার দেওয়া হয় সুবর্ণসারা ক্যাম্পের এসআই সৈয়দ আলীকে। তিনি বৃহস্পতিবার বাড়িতে এসে মামলার খবর-খরচার কথা বলে ৪/৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, টাকা দিতে পারবো না—একথা বলার পর তদন্ত কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে বলেন, টাকা দিতে পারবেন না, তা মামলা করেছেন কেন? মামলার কাগজপত্র কেনা ও আলামত ঢাকাতে পাঠাতে আমার খরচ লাগবে। এসব কি আমি দেবো? পরে শুক্রবার তাকে ফোন করে ক্যাম্পে দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর আমাকে বলা হয় টাকা না দিলে মামলার ফাইল এভাবে চাপা পড়ে থাকবে। কোনও কাজ হবে না। পরে আলামত পাঠানো এবং মামলার কাগজপত্র কেনার কথা বলে আমার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছেন তিনি।’

অভিযোগ অস্বীকার করে ক্যাম্প ইনচার্জ এসআই সৈয়দ আলী বলেন, ‘মামলার এজাহারে সাক্ষীর নাম নেই। সাক্ষীদের নাম নেওয়া ও পিও ভিজিট করতে তার বাড়িতে গিয়েছিলাম। কোনও ঘুষ চাইনি।’ শুক্রবার ক্যাম্পে বসে ১ হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের