আ.লীগ নেতার বাড়ি থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ আটক ৯

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৬

 সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলি তোতার বাড়ি থেকে ৯ জুয়াড়িসহ জুয়ার সরঞ্জাম আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় নগদ ৪৯ হাজার টাকা, কয়েক কার্টন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুরে হায়দার আলি তোতার বাড়িতে এ অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন শহরের দক্ষিণ পলাশপোলের শরীফুল ইসলাম, কলারোয়ার শাহীন হোসেন, মধ্য কাটিয়ার আব্দুর রাজ্জাক, লস্করপাড়ার মাহমুদুল হক, কলারোয়ার আলাউদ্দিন সরদার, পুরাতন সাতক্ষীরার কামরুজ্জামান, আশাশুনির সাইফুল ইসলাম, কালিগঞ্জের জালাল সরদার ও মধ্য কাটিয়ার গোলাম রব্বানী।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারান চন্দ্র পাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
মান/বতা বি/রোধী অ/প/রাধসাবেক এমপির ছেলেসহ তিনজনের বিষয়ে তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’