স্কুলছাত্রকে হত্যার ঘটনায় সহপাঠীসহ ২ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:১২

স্কুলছাত্র জুয়েল হত্যার ঘটনায় আটক সহপাঠী ও প্রতিবেশিী  

ঝিনাইদহে স্কুলছাত্র জুয়েল (১৪) হত্যা মামলায় তার সহপাঠীসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে শৈলকুপার সাদেকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান এ কথা জানান।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, স্কুলছাত্র জুয়েল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বুধবার ভোর রাতে ওই গ্রাম থেকে তার সহপাঠী রাতুল (১৪) ও প্রতিবেশী সাগরকে (১৫) আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জুয়েলকে হত্যার কথা স্বীকার করেছে। পরে তাদের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতদের পিতা নজরুল ইসলাম বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাদেকপুর গ্রামের একটি ধানক্ষেতে বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জুয়েলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম