মোংলায় ফাদার মারিনো রিগনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

মোংলা প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৭:১৮আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:১৮

ফাদার মারিনো রিগন মোংলায় মুক্তিযোদ্ধা ফাদার মারিনো রিগনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রবিবার (২০ অক্টোবর) সকালে শেহলাবুনিয়ার ক্যাথলিক গির্জার সামনে রিগনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মোংলা পোর্ট পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন সংগঠন।
পরে শেহলাবুনিয়া মিশন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র জুলফিকার আলী, মোংলা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হাওলারসহ অনেকে।
এদিকে রিগন স্মরণে রবিবার (২০ অক্টোবর) ভোরে সেন্ট পলস ধর্ম পল্লীর আয়োজনে শেহলাবুনিয়া ক্যাথলিক গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, শিক্ষানুরাগী, অনুবাদক, কবি ও সাহিত্যিক ফাদার মারিনো রিগন ১৯২৫ সালে ৫ ফেব্রুয়ারি ইতালির ভিল্লাভের্লা গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর খ্রিষ্ট এ ধর্মযাজক তার জীবনের বেশি সময় কাটান বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলার শেহলাবুনিয়া পল্লীতে। শেহলাবুনিয়া থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় জন্মভূমি ইতালিতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ২০ অক্টোবর ফাদার মারিনো মারা যান। কিন্তু অন্তিম ইচ্ছানুযায়ী ২০১৮ সালের ২১ অক্টোবর ফাদার রিগনের মরদেহ ইতালি থেকে এনে মোংলার শেহলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
ফাদার রিগন ইতালি নাগরিক হলেও বাংলাদেশ সরকার ২০০৮ সালে তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন। এছাড়া ২০১২ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান