খুলনায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খুলনা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ০৯:০৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১২:৫৩

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ে আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ে মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে আগুনে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোটবড় ৩৫টি দোকান। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

খুলনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে ফেরিঘাট মোড় এলাকার পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর পান।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুনে ওই এলাকায় থাকা ৩৫টি দোকান পুড়ে যায়। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

খুলনা সদর থানার এস আই মো. ইকবাল হোসেন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখানে গড়ে ওঠা সব দোকান পুড়ে গেছে।  

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন