মাদক মামলায় তিন জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৯, ১৯:২২আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৯:২৬

কুষ্টিয়া কুষ্টিয়ায় মাদক মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ ওরফে রনি (৩২), পাবনা সদর উপজেলার শালগাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আতাউর রহমান আকাশ ও একই উপজেলার মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে লিটন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রনি আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৭ সালের ২১ নভেম্বর মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়। তদন্ত শেষে ২০১৮ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পলাতক আসামিরা আটকের দিন থেকে তাদের বিরুদ্ধে সাজা শুরু হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি