বাগেরহাটে শ্রমিকদলের জেলা সভাপতিসহ ২ নেতা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১৬:০৮

গ্রেফতার

বাগেরহাটে নাশকতা পরিকল্পনার অভিযোগে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলীসহ দুই নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার গভীর রাতে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুই নেতা হলেন, বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি ও বিএনপির সহ-সভাপতি সরদার লিয়াকত আলী (৫৫) ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সেলিম (৫৬)।

পুলিশের পরিদর্শক শেখ মঈনুল ইসলাম জানান, শহরের পরিবেশকে অশান্ত করতে শ্রমিকদলের জেলা সভাপতি সরদার লিয়াকত আলী ও বিএনপি নেতা কাজী সেলিমের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জনের একটি দল শনিবার রাত পৌনে বারোটার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের পচাদিঘীর পাড় এলাকায় একটি গোপন বৈঠক করছে এই সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ লিয়াকত আলীসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করে। এসময় অন্যরা পালিয়ে যায় বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় বেশ কয়েকটি নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা রয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের