নড়াইলে ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৯, ০৪:০৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৪:০৭
image

নড়াইলে একটি ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

নড়াইলে ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাশরাফি

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে ও বেসরকারি সংস্থা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় ২৫ লাখ টাকা ব্যয়ে ফিটনেস সেন্টারটি নির্মাণ করা হবে। উদ্বোধনে মাশরাফির সঙ্গে অংশ নেন আইপিডিসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।

উদ্বোধনের পরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, আইপিডিসির হেড অব কর্পোরেট কমিউনিকেশন মেহেজাবিন ফেরদৌস এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক।

এ সময় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, আইপিডিসির ডিএমডি ও হেড অব বিজনেস ফাইনান্স রিজওয়ান দাউদ সামস, আইপিডিসির ডিএমমডি ও হেড অব রিটেল কায়সার হামিদ, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মহিতোষ কুমার দে, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে  পরে আইপিডিসির সৌজন্যে জেলার তৃণমূল পর্যায়ের ৭৫ জন ফুটবল, ক্রিকেট এবং ভলিবল খেলোয়াড়কে ৫ লাখ টাকার ক্রীড়াসামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

/এইচকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি