ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫১আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৪:০৪

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৫ ডিসেম্বর) সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইতে তাতে বাধা দেয় পুলিশ। পরে সেখানে দাঁড়িয়েই বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।
সেখান থেকে দলটির কার্যালয়ের ভেতরে সমাবেশ করে তারা। এসময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী