ট্রাকচালককে গুলির পর মাথা থেঁতলে দিলো দুর্বৃত্তরা

যশোর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২০, ২১:৪৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫৩

যশোর

যশোরের চৌগাছায় লোকমান হোসেন (৩৫) নামে এক ট্রাকচালককে গুলি করোর পর ইট দিয়ে মাথা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৪ জানুয়ারি) রাত ৭টার দিকে চৌগাছা উপজেলার চাঁদপুর মোড়ে ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। লোকমান চাঁদপুর গ্রামের আতর আলীর ছেলে।

আহতের ভাই মুনসুর হোসেন বলেন, লোকমান রাত ৭টার দিকে চাঁদপুর মোড়ে চা খেতে যান। ওই সময় পূর্বশত্রুতার কারণে একই এলাকার শামিম, আইনউদ্দিন, শফিকুল ও রাসেল নামে কয়েকজন তার বাম পায়ে গুলি করে। তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার মাথা ইট দিয়ে থেঁতলে দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে নিয়ে আসি।

হাসপতালের জরুরি বিভাগের ডাক্তার বায়েজিদ হাসান জানান, গুলিবিদ্ধ লোকমানকে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক; ২৪ ঘণ্টা পার না হলে কিছু বলা যাচ্ছে না।

জানতে চাইলে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, কী কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। জড়িতদের আটক করতে চেষ্টা করছে পুলিশ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান