আগে স্বপ্ন দেখতেন কবিরুস, এখন অন্যকে দেখান

নয়ন খন্দকার, ঝিনাইদহ
০৬ জানুয়ারি ২০২০, ১০:৪০আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১০:৫৯

পেয়ারা বাগানে কবিরুস অষ্টম শ্রেণির পর আর পড়া হয়নি করিরুস সোবহানের। পরিবারের হাল ধরতে কৃষি কাজ শুরু করেন তিনি।  গতানুগতিক ফসল চাষে সফলতা আসছিল না তার। তখন তিনি  ড্রাগন, পেয়ারা, ফুল, কুল, আমসহ  ভিন্ন ফসলের চাষ শুরু করেন। এরপর তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। ফল চাষ করেই বাড়ি করেছেন,কিনেছেন জমি। কৃষি কাজ করে সফল হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। আর অন্যদের স্বপ্ন দেখান তিনি।

কবিরের (৪৪)বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে। প্রায় ২০ বছর আগে ফুল ও সবজি চাষ শুরু করেন তিনি।

কবির বলেন, ‘আত্মবিশ্বাস থাকলে যেকোনও কাজ করলে মুনাফা পাওয়া সম্ভব। সেই আত্মবিশ্বাস থেকে অল্প অল্প করে চাষের জমি বৃদ্ধি করতে থাকি। ২০১২ সালে ৫ বিঘা জমিতে পেয়ারা চাষ শুরু করি। ভালো মুনাফা আসে। বর্তমানে ৮ বিঘা জমিতে পেয়ারা চাষ করছি। স্থানীয় এক চাষির ড্রাগন চাষ দেখে ২০১৬ সালে এক বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করি। এখন প্রায় ৩ বিঘা জমিতে এ ফল চাষ করছি। ড্রাগন চাষে প্রথমবার অনেক টাকা খরচ হলেও অন্য যেকোনও ফসলের তুলনায় বেশ লাভ হয়।’ এছাড়া ৩ বিঘা জমিতে থাই আম ও ৫ বিঘা জমিতে বেল সুন্দরি জাতের কুল গাছ লাগিয়েছেন তিনি।

ড্রাগন বাগানে কবিরুস ফল চাষ করেই তিনি ১০ বিঘা ফসলি জমি কিনেছেন। একটি দালান বাড়ি বানিয়েছেন।

কবির বলেন, ‘পরিশ্রম করে আমি শুধু আমার নিজের অবস্থার পরিবর্তন করেছি তা নয়, আরও ১৪ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। শ্রমিকরা আন্তরিকতার সঙ্গে  কাজ করে বলে আজ  আমি একজন সফল চাষি হয়েছি।’ 

কবিরের জমিতে কাজ করা শ্রমিক উত্তম বলেন, আমি ১২ বছর ধরে কবির ভাইয়ের ক্ষেতে কাজ করছি। আরেক শ্রমিক পরিতোষ জানান, তিনি ১৭ বছর ধরে কাজ করছেন।

সফলতা প্রসঙ্গে কবির বলেন, ‘পরিকল্পিতভাবে যদি কেউ কৃষি কাজ করে তবে তার উন্নতি হবেই। সঙ্গে  অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

ড্রাগন বাগানে কবিরুস তিনি আরও বলেন,  ‘প্রতিদিন অনেক চাষি  আমার কাছে ছুটে আসেন। তাদেরকে আমি আমার বাগানগুলো ঘুরিয়ে দেখাই। অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করি। আমি বলবো, যাদের মাঠে জায়গা জমি আছে তারা যেন বিভিন্ন ফলের গাছ লাগায় এবং যত্ন নেন। তাহলে দেখবেন এই চাষই একদিন আপনার ভাগ্যকে বদলে দিবে। আপনাকে করে তুলবে স্বাবলম্বী।’

উপ-সহকারি কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, কবিরুস সোবহান ড্রাগন, থাই আম, কুল, পেয়ারা চাষ করে অনেকটা স্বাবলম্বী। বাগান থেকে আয়ের টাকা দিয়ে সে ৬ বিঘা জমিও কিনেছে। চাষ করে এলাকায় সে সফল চাষী হিসেবে পরিচিতি পেয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে তাকে সব সময় সার্বিক সহযোগিতা করছি।

আম বাগানে কবিরুস কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম বলেন, ‘কবিরুস একজন সফল ফল চাষি। আমি অনেকবার তার বাগান পরিদর্শন করেছি। সবসময় আমরা তাকে প্রয়োজনীয় পরামর্শ দেই। তিনি অন্য চাষিদের জন্য অনুপ্রেরণা দায়ক। ’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম