সুলতান মেলায় উৎসবের আমেজ

নড়াইল প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ২৩:১৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২৩:৪৪

সুলতান মেলায় উৎসবের আমেজ চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে নড়াইলে শুরু হয়েছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। আজ শনিবার (১৮ জানুয়ারি)অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় আয়োজন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী ও আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। এই চিত্র প্রদর্শনী চলবে মেলার সমাপনী দিন আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

প্রদর্শনীতে বাংলাদেশ, ইউএসএ, জিম্বাবুয়ে, ভারতসহ মোট ১১টি দেশের ১৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান এই প্রদর্শনী ও আন্তর্জাতিক আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।

শনিবার সকালেই জিম্বাবুয়ে, ভারত ও বাংলাদেশি মোট ২০ জন নবীন-প্রবীণ শিল্পীদের সম্মিলনে মুখর হয়ে ওঠে মনোরম সুলতান মঞ্চ। সব মিলিয়ে গোটা সুলতান মঞ্চ প্রাঙ্গণে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি