র‌্যাব পরিচয়ে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৭আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২১:১৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদরের টেইপুর-ঝোড়াঘাটা সড়কে র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ডাকাতি হয়েছে। এ সময় মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়েছে তারা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে ডাকাতরা তাকে র‌্যাব পরিচয় দিয়ে গতিরোধ করে। তারা বলে ফেনসিডিল চোরাচালানের খবর আছে তাদের কাছে। এরপর আরও কয়েকজন ডাকাত তাকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, তার বন্ধুর কাছ থেকে ৪৮ হাজার টাকা ও তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রায় এক ঘণ্টা পর ডাকাতির জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে পুলিশকে জানান তারা। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।

গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিনই টেইপুর-ঝোড়াঘাটা সড়কে টহল পুলিশ ডিউটি করে। কিন্তু, বৃহস্পতিবার রাতে ওই সড়কে কোনও পুলিশের টহল দেখা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, রাস্তায় গাছ ফেলে কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে ফেনসিডিল উদ্ধারের নামে কয়েকজনের কিছু টাকা-পয়সা কেড়ে নিয়েছে। আমরা ডাকাতদের আটক করতে অভিযান শুরু করেছি।

আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন বলেন, ‘এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা ভবিষ্যতে সতর্ক থাকবো।’

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের