মানুষের পদভারে মুখরিত মধুমেলা

তৌহিদ জামান, যশোর
২৪ জানুয়ারি ২০২০, ২২:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:৫২



মানুষের পদভারে মুখরিত মধুমেলা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলা প্রাঙ্গণ মানুষের পদভারে মুখরিত হয়ে উঠেছে।  এসএসসি পরীক্ষার জন্য জন্মবার্ষিকীর আগেই আয়োজন করা হয় এই মেলার। ২২ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও স্থানীয় সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুর কারণে তা হয়নি। সেকারণে একদিন পর ২৩ জানুয়ারি থেকেই মেলায় লোকসমাগম হতে শুরু করে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ছুটির দিন দুপুরের আগ থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষজন সাগরদাঁড়ীতে আসতে শুরু করে। মুখরিত হয়ে ওঠে গোটা মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে ঘুরতে দেখা গেছে নারী-পুরুষ-শিশুদেরকে।

মধুমঞ্চের পাশে স্থাপন করা নাগরদোলা, নৌকা দোলা, টয়ট্রেনে শিশুদের পাশাপাশি তাদের স্বজনদেরও চড়তে দেখা গেছে।

মানুষের পদভারে মুখরিত মধুমেলা মধুমেলার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুল ইসলাম খোকন বলেন, ‘সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মৃত্যুতে মেলার নির্ধারিত উদ্বোধন অনুষ্ঠান করা হয়নি। মধুমেলা সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

স্টলে এবার বেশি টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের এমন অভিযোগের বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘তাদের দাবি মোটেও ঠিক নয়।’

মানুষের পদভারে মুখরিত মধুমেলা প্রসঙ্গত, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকীতে কবির জন্মভূমি সাগরদাঁড়িতে শুরু হয়েছে মধুমেলা।  জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম