বাবার ‍বিরুদ্ধে প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৭:১১আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:২৮

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে হযরত আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী কন্যাশিশুকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, মরিয়ম খাতুন (৬) নামের ওই প্রতিবন্ধী শিশুকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করেন তার বাবা হযরত আলী। কালীগঞ্জ থানার এসআই কাজী আবুল খায়ের জানান, শনিবার সকালে বাবা হযরত আলী তার মেয়েকে মারধর করেন। এরপর মারতে মারতে নিজ বাড়ির ছাদে নিয়ে যান। পরে ছাদ থেকে নিচে ফেলে দেন। শিশুটিকে প্রথমে কালীগঞ্জ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরিচা ফেরিঘাটে শিশুটি মারা যায়।

এসআই আবুল খায়ের জানান, শিশুটির পিতা শহরের একটি গ্যারেজ মালিক। বেশ কিছুদিন আগে গাড়ির টায়ার ফেটে আঘাত পান হযরত আলী। এরপর থেকেই তার মানসিক সমস্যা দেখা দেয়।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, শিশুটির পিতা মানসিক রোগী। আলী নিজে মেয়েকে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের