হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২০, ০২:২৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ০২:৩০

লিটন কুষ্টিয়ায় হত্যা মামলায় লিটন (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। তখন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় পেনাল কোড দণ্ডবিধি ৩০২ ধারায় আসামি লিটনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এটি কুষ্টিয়া মডেল থানার হত্যা মামলা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২০ জুন রাতে শহরের আড়ুয়াপাড়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে লাল্টুকে  কোপানো হয়। ৩নম্বর স্কুল সংলগ্ন নয়নের দোকানের সামনে আসামি লিটন তাকে কোপায়। ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় লাল্টুর মৃত্যু হয়। এ ঘটনায় লাল্টুর বাবা খন্দকার সামসুল আলম কুষ্টিয়া মডেল থানায় লিটনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। লিটন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার শহীদ লিয়াকত হোসেন সড়কের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম