স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২০, ১৫:৪২আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ১৫:৪৬

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি গোলাপ হাসদা রাজশাহী জেলার তানোর উপজেলার শালতলা গ্রামের বাসিন্দা।
সরকারি আইনজীবী আঞ্জুমান আরা মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, নাচোল উপজেলার খিকটা গ্রামের শীতল স্বরনের মেয়ে সাবিনা স্বরনের সঙ্গে গোলাপ হাসদার বিয়ে হয়।
২০১৩ সালের ৪ আগস্ট সকালে নিজ বাড়িতে স্ত্রী সাবিনার সঙ্গে কথা কাটাকাটি হয় গোলাপের। একপর্যায় গোলাপ কোদাল দিয়ে সাবিনার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হন। পরে সাবিনাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। এ ঘটনায় সাবিনার ভাই আমিন বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইকবাল ২০১৪ সালের ২৬ জানুয়ারি গোলাপ হাসদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ-প্রমাণাদি শেষে আদালত এই রায় দেন। তবে আসামি গোলাপ পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক