সাতক্ষীরা সীমান্তে ৪৩ লাখ টাকার সোনা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ০০:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ০০:১৫

সাতক্ষীরা সীমান্তে ৪৩ লাখ টাকার সোনা জব্দ ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ছয়টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি)।তবে এই ঘটনায়  বিজিবি কাউকে আটক করতে পারেনি। বিজিবি জানায় জব্দকৃত সোনার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের রাজ্জাকের মোড়ে এই ঘটনা ঘটে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি বড় চালান পাচারের গোপন খবর পাই। পরে কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতিতে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সীমান্তবর্তী রাজ্জাকের মোড় এলাকা থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া সোনার ওজন ৯৩১ গ্রাম। এর বাজার মূল্য ৪৩ লাখ ১২ হাজার ১২৫ টাকা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান