বেনাপোলে সাড়ে ৩৭ হাজার জনের করোনা ভাইরাস পরীক্ষা

বেনাপোল প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:১১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৩

বেনাপোলে সাড়ে ৩৭ হাজার জনের করোনা ভাইরাস পরীক্ষা করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশনে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সব যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ১৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত  ১৫ দিনে বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা সাড়ে ৩৭ হাজার জনের স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুল মজিদ জানান, এ পর্যন্ত প্রায় সাড়ে ৩৭ হাজার জনের পরীক্ষা করা হয়েছে। কারও শরীরে ভাইরাস পাওয়া যায়নি। দেশি-বিদেশি সবাইকে স্বাস্থ্য পরীক্ষার পর প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যেহেতু সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তাই জনবল কিছুটা বাড়ানো হলে সুবিধা হতো।

বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘ভারত থেকে যারা আসছেন, ভাইরাসমুক্ত রাখতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে।’

উল্লেখ্য, ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন হয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৬ থেকে ৮ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১০ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের ঝুঁকি বেশি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম