কালীগঞ্জের সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায়

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫২

পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ঝিনাইদহের কালীগঞ্জের এসএসসি পরীক্ষার সব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এবারই প্রথম উপজেলার সব কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৮টি মাধ্যমিক ও দু’টি দাখিল কেন্দ্রসহ মোট ১০টি কেন্দ্র রয়েছে। শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন ও নকল প্রতিরোধে  এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা এ বছর কালীগঞ্জ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২ হাজার ৩৬৯ জন, দাখিল পরীক্ষায় ৭১৫ জন এবং ভোকেশনালে ২৪২ জন পরীক্ষার্থী।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন, ‘সরকারের নির্দেশনা মোতাবেক কালীগঞ্জের ১০টি পরীক্ষা কেন্দ্রের সব কক্ষে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। নকল প্রতিরোধসহ পরীক্ষায় ডিউটিরত শিক্ষক ও কেন্দ্র সচিবরা কে কী করছেন তা সিসি ক্যামরায় পর্যবেক্ষণ করা যাবে।’ 

সিসিটিভির মাধ্যমে পরীক্ষা কেন্দ্র মনিটরিং করা হচ্ছে কালীগঞ্জ মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হুদা টিপু বলেন, পরীক্ষা শুরুর আগ থেকে কালীগঞ্জের মোট ১০টি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এটাই সর্বপ্রথম সিসি ক্যামেরায় আওতায় পরীক্ষার্থীরা পরীক্ষা হচ্ছে। এতে নকল প্রতিরোধসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্রসচিবদের কর্মকাণ্ড সহজেই পর্যবেক্ষণ করা যাচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি