মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সাংবাদিকের ২০ লাখ টাকার ‘চেক ডিজঅনারের’ মামলা

মোংলা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭

মামলা মোংলার ঝনঝনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. অহিদুজ্জামানের বিরুদ্ধে হাফিজুর রহমান নামে এক সাংবাদিক ২০ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেছেন। এরপর ‘দৈনিক আমার সংবাদ’-এর মোংলা প্রতিনিধি হাফিজুর রহমানকে ওই মাদ্রাসা সুপার ফোন করে হত্যার হুমকি দিয়েছেন বলে তিনি দাবি করেছেন।  

ওই সাংবাদিক বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৬ মিনিটে মাদ্রাসা সুপার তাকে ফোন করেন। তিনি বলেন, ‘একটু সাবধানে থাকিস, তোর জন্য একটা কার্তুজ (গুলি) খরচ করবো, তোর আব্বা আমি...।’

এ ঘটনায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) মোংলা থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন সাংবাদিক হাফিজুর।

এ প্রসঙ্গে মোংলা থানার ডিউটি অফিসার এসআই বিশ্বজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবো।’

জিডিতে বলা আছে,  হাফিজুর রহমান তার পৈত্রিক ব্যবসা থেকে মাদ্রাসার সুপারকে ২০ লাখ টাকা ধার দেন। পাওনা টাকার অনুকূলে মাদ্রাসা সুপার তার সোনালী ব্যাংক রামপাল শাখায় ৪৩৮৭৯ এর হিসাব (অ্যাকাউন্ট) এর চেকে (নম্বর ৪০৯১৯৭৪) ২৯ জানুয়ারি ২০ লাখ টাকা প্রদান করেন। পরে গত ৫ ফেব্রুয়ারি ওই চেক নিয়ে ব্যাংকে গেলে ওই অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে। এ বিষয়ে আইনজীবীর মাধ্যমে মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ পাঠান হাফিজুর। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে তাকে ফোন করে হত্যার হুমকি ও গালিগালাজ করেন।  

হাফিজুর বলেন, ‘পাওনা টাকা না পেয়ে আইনের আশ্রয় নিয়েছি। এটা তো আমার অপরাধ না। কিন্তু এজন্য একজন মাদ্রাসার সুপার কীভাবে গুলি করে হত্যার হুমকি দেয়। সে অস্ত্র কোথায় পেলো? আমি এ ঘটনায় আমার পরিবার নিয়ে চরম শঙ্কায় আছি।’

এ বিষয়ে জানতে মাদ্রাসার সুপার অহিদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম