চিকিৎসকের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নড়াইল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৪

নড়াইল নড়াইলের কালিয়ায় মোসা. রনি বেগম (২২) নামে এক গৃহবধূ চিকিৎসকের অবহেলায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তিনি মারা যান।
রনি বেগম খুলনা জেলার তেরখাদা উপজেলার বলদধোনা গ্রামের শরীফুল ফকিরের স্ত্রী। কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে রনি বেগম পেট ব্যাথা নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার সুচিকিৎসায় ডাক্তারদের গাফিলতি থাকায় শনিবার ভোর রাতে তিনি মারা যান। মারা যাওয়ার পর সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের কাছ থেকে বিভিন্ন কাগজে স্বাক্ষর নেন বলে অভিযোগ রয়েছে।
ডাক্তারের অবহেলার কারণে ওই নারীর মৃত্যুতে ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল কুমার মল্লিক বলেন, রনি বেগমের মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে। তবে চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারদের কোনও গাফিলতি ছিল না। রোগীকে খুলনায় রেফার্ড করা হলেও অভিভাবকরা তাকে নেয়নি।
কালিয়া থানার ওসি (তদন্ত) ইকরাম হোসেন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান