নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নড়াইল প্রতিনিধি
০৮ মার্চ ২০২০, ১২:১২আপডেট : ০৮ মার্চ ২০২০, ১২:১৭

ফাইল ছবি সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ শনিবার (৭ মার্চ) স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে জানানো হয়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ববির বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা এবং কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ পাওয়ায় এবং সাধারন সম্পাদক মো. জোবায়ের হোসেন মানিক নিয়মিত ছাত্রত্বের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো । প্রকৃত যোগ্য ও সৎ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্রুতই নতুন কমিটি গঠন করা হবে বলে তারা জানিয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান