বাগেরহাটে করোনা সন্দেহে বৃদ্ধ আইসোলেশনে

বাগেরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০২০, ০৫:৪২আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৬:০৩

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাগেরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক বৃদ্ধ নিজেই হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৫ মার্চ) সকালে তিনি শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। প্রায় ১১ দিন আগে তিনি ভারত থেকে দেশে ফিরেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই রোগী তার আশেপাশে কাউকেই যেতে দিচ্ছেন না। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।’

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন বলেন, ‘সকালে জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথাসহ করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে আসেন আউয়াল। তাকে প্রাথমিক পরীক্ষা করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয়। পরে তারা হটলাইনে যোগাযোগ করলে আউয়ালকে আইসোলেশন রাখার পরামর্শ দেওয়া হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, সংশ্লিষ্ট ইউপি সদস্য তপু বিশ্বাসের ভারত থেকে আসা আউয়ালের বিষয়ে সন্দেহ হলে তিনি তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। এ ব্যাপারে ৯ সদস্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম