খুলনা থেকে সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

খুলনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২০, ০২:৩৫আপডেট : ২৫ মার্চ ২০২০, ০২:৩৫

বাংলাদেশ রেলওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে খুলনা থেকে সব রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) প্রথমে লোকাল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। এরপর আন্তঃনগর ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল করবে। সন্ধ্যায় খুলনা স্টেশন থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার বুলবুল আহমেদ।

তিনি বলেন, `‌খুলনা থেকে যাত্রীবাহী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।'

জানা গেছে, খুলনা রেল স্টেশন থেকে চারটি রুটে লোকাল ট্রেন ও তিনটি রুটে আন্তঃনগর ট্রেন চলাচল করে। মঙ্গলবার সকালে খুলনা থেকে বিভিন্ন রুটের চারটি লোকাল ট্রেন বন্ধ করা হয়। খুলনা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বন্ধ ঘোষণার পর মঙ্গলবার খুলনা থেকে কোনও ধরনের লোকাল ট্রেন ও সীমান্ত আন্তঃনগর এক্সপ্রেস ছাড়েনি।

খুলনা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম বলেন, ‌‌‌'করোনা ভাইরাস প্রতিরোধে এবং এর বিস্তার রোধে মঙ্গলবার থেকে খুলনা-গোয়ালন্দ রুটে নকশি কাঁথা এক্সপ্রেস, খুলনা-পার্বতীপুর রুটে রকেট মেইল, খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে মহানন্দা এক্সপ্রেস বন্ধ করা হয়েছে। পরবর্তী সময়ে যাত্রীবাহী সব ট্রেন বন্ধ করা হয়েছে।'

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. আসাদুল হক বলেন, ‌'খুলনা থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম