ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ঘোষণা মাশরাফির

নড়াইল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১৭:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৭:৪৫

মাশরাফি বিন মর্তুজা তৃণমূল পর্যায়ে মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে এই সেবা দেওয়া শুরু হবে। শুক্রবার (৩ এপ্রিল) রাতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।

ভিডিও বার্তায় তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‌'খাদ্য দ্রব্য সরবরাহের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসাও জরুরি। যারা বিভিন্ন রোগে (করোনা ছাড়া) ভুগছেন, তাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। ভ্রাম্যমাণ টিমে দুইটি মোবাইল নম্বর (০১৩১৪-৯৬৬৬৯৯ ও ০১৭৮৪-২৮৯৪৯৪) থাকবে। আপনারা যোগাযোগ করবেন। প্রাথমিক অবস্থায় ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ এবং তার স্ত্রী ডা. স্মৃতি কণা সরকার এই চিকিৎসা দেবেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে এই চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‌‌‘সুস্থ সেবায় এই দুর্যোগে নড়াইল এক্সপ্রেস আপনার দ্বারে—এই স্লোগানকে সামনে নিয়ে রবিবার সকাল থেকে ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম নড়াইল ও লোহাগড়ার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দেবে। প্রথমে একটি মেডিক্যাল টিম মাঠ পর্যায়ে কাজ করবে। পরে দু’টি টিম বের হবে। যতদিন করোনাভাইরাসের সংক্রমণ থাকবে, ততদিন এই মেডিক্যাল টিম এভাবে সেবা অব্যাহত রাখবে।'

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মানুষ যখন ঘরে আবদ্ধ এবং সাধারণ চিকিৎসা সেবাও যখন বাধাগ্রস্ত হচ্ছে, ঠিক সেই সময় এগিয়ে এলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি