যশোরে এমপি কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে খাদ্য সহায়তা

যশোর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৫:৫২আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৩৯

যশোরে কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। এরই অংশ হিসেবে আজ রবিবার (৫ এপ্রিল) তার সংসদীয় আসনের তিনটি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ৬০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। সংসদ সদস্যের পক্ষ থেকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

সকাল থেকে পর্যায়ক্রমে ফতেপুর, উপশহর ও দেয়াড়া ইউনিয়নে এই খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রতিটি ইউনিয়নে ২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

যশোরে কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে  এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি মেহেদী হাসান মিন্টু, ছাত্রলীগের এমএম কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন, জাকির হোসেন জুম্মন, বিপ্লব দে শান্ত, আল মামুন সিমন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খান, শওকত হোসেন রত্ন, শেখ সোহরাব হোসেন, প্রভাষক লিয়াকত আলী, জাফর ইকবাল প্রমুখ। 

প্রসঙ্গত, এর আগে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার চার ইউনিয়নে সংকটে পড়া পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম