যশোরে দুই চিকিৎসক ও ১০ স্বাস্থ্যকর্মীর করোনা

যশোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৩:৩০আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৩:৩৩

যশোরে দুই চিকিৎসক ও ১০ স্বাস্থ্যকর্মীর করোনা যশোর জেলায় নতুন করে ১৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে দুই চিকিৎসক এবং ১০ স্বাস্থ্যকর্মী রয়েছেন। দুই চিকিৎসকের মধ্যে একজন যশোর জেনারেল হাসাপাতালের এবং অপরজন চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সব মিলিয়ে বর্তমানে যশোরে করোনা পজিটিভের সংখ্যা ৩০ জন।

রবিবার (২৬ এপ্রিল) যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানান, হাসপাতালের যে চিকিৎসক করোনা পজিটিভ হয়েছেন তিনি আগে থেকেই কোয়ারেন্টিনে ছিলেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, চৌগাছা থেকে গতকাল ১৭ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ১৪টি নমুনা পরীক্ষা করে দুই জন পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে একজন ডাক্তার। তিনি যশোরে তার নিজ বাড়িতে রয়েছেন।

এদিকে রবিবার সকাল পর্যন্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে প্রাপ্ত ফলাফলে যশোরে ৪২টি নমুনা পরীক্ষা করে ১৫টি পজিটিভ পাওয়া যায়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী