বাগেরহাটে পুলিশ সদস্যসহ একদিনে করোনা শনাক্তের রেকর্ড

বাগেরহাট প্রতিনিধি
১৩ জুন ২০২০, ২০:৩৮আপডেট : ১৩ জুন ২০২০, ২০:৩৮

বাগেরহাট বাগেরহাটে একজন পুলিশ সদস্যসহ আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিই এ পর্যন্ত একদিনে জেলায় সর্বোচ্চ সংখ্যক শনাক্ত। শুক্রবার (১২ জুন) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন।

শনিবার (১৩ জুন) বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য জানান।

নতুন করে আক্রান্তদের অধিকাংশের শরীরে উপসর্গ না থাকায় নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর থানার এক এসআই, শরণখোলায় চার জন, কচুয়ার তিন জন, ফকিরহাটের দুই জন এবং মোংলার একজন রয়েছেন। বাকি ছয় জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে দু'জন বাদে সবাই জেলার বাইরে থেকে ফেরা।

বাগেরহাট জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানায় কর্মরত ওই পুলিশ সদস্যের করোরা পজিটিভ আসার পর তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তার সঙ্গে দায়িত্ব পালন করা অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, 'গত ৩০ মে থেকে চলতি মাসের ৮ এপ্রিল পর্যন্ত ধারাবাহিকভাবে বাগেরহাটে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে। শুক্রবারের পরীক্ষায় ভাইরাস শনাক্ত হওয়াদের অনেকেই চিকিৎসা নেওয়ার ১৪ দিন সময়সীমা পার করেছেন। আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। এদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বারের মতো পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম