নড়াইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ; স্বামী আটক

নড়াইল প্রতিনিধি
২০ জুলাই ২০২০, ০৫:২৭আপডেট : ২০ জুলাই ২০২০, ০৫:৩০

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার চরআড়িয়ারা গ্রামে রবিবার (১৯ জুলাই) মনিরা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে অভিযোগে স্বামী হাবিব মৃধাকে (৩২) আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার চরআড়িয়ারা গ্রামের হাবিব মৃধা প্রায় ৮ বছর আগে মনিরাকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের কোনও সন্তান না হওয়ায় হাবিব দ্বিতীয় বিয়ে করেন। এর পর থেকে দুজনের দাম্পাত্য কলহ প্রায়ই লেগে থাকতো। তার জের ধরে রবিবার দুপুরের দিকে মনিরাকে বেদম মারপিট করেন হাবিব। এতে মনিরা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে হাসপাতালে আহত মনিরার মৃত্যু হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরও জানান, নিহত মনিরার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মনিরার স্বামী হাবিব মৃধাকে নড়াইল থেকে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে তিনি জানান। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম