এক হাটে দেড় কোটি টাকার বেশি আয় করলো কেসিসি

খুলনা প্রতিনিধি
০১ আগস্ট ২০২০, ১৮:৩০আপডেট : ০১ আগস্ট ২০২০, ১৮:৩৪

এক হাটে দেড় কোটি টাকার বেশি আয় করলো কেসিসি খুলনা জোড়াগেট কোরবানি পশুর হাটে এবার পাঁচ দিনে ছয় হাজার ১৬৯টি পশু বিক্রি হয়েছে। এ থেকে হাসিল আদায়ের মাধ্যমে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আয় হয়েছে এক কোটি ৬৪ লাখ ৭৭ হাজার টাকা। তবে গত বছরের চেয়ে পশু বিক্রি ও আয় কমেছে।

শনিবার (১ আগস্ট) ভোর ৫টার দিকে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০১৯ সালের চেয়ে চলতি ২০২০ সালে এক হাজার ৬৩৬টি পশু বিক্রি কমেছে। আর হাসিল আদায় কমেছে ৪৪ লাখ টাকা। আর ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে ৭৭৩টি পশু বিক্রি বেড়ে হাসিল আদায় বেড়েছিল ৪২ লাখ ৭৪ হাজার টাকা।

এক হাটে দেড় কোটি টাকার বেশি আয় করলো কেসিসি তিনি জানান, করোনার প্রভাবের কারণে হাটে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করার কারণে ক্রেতা ও পশু কম আসায় এবার বিক্রি ও হাসিল আদায় কমেছে। গত ২৬ জুলাই থেকে এই হাটে পশু বিক্রি শুরু হয় এবং ঈদের দিন (১ আগস্ট) ভোর ৫টায় বিক্রি শেষ হয়। এই সময়ের মধ্যে হাটে ছয় হাজার ১৬৯টি পশু বিক্রি হয়, এর মধ্যে রয়েছে চার হাজার ৭৭২টি গরু, এক হাজার ৩৬০টি ছাগল ও ৩৬টি অন্যান্য পশু। এ থেকে কেসিসি হাসিল হিসেবে পেয়েছে ১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৭ টাকা। ২০১৯ সালে এই হাটে সাত হাজার ৮০৫টি পশু বিক্রি হয় আর হাসিল হিসেবে আদায় হয় দুই কোটি আট লাখ ৯ হাজার ৯৫৫ টাকা। ২০১৮ সালে হাসিল আদায় হয়েছিল এক কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৮৮১ টাকা।

প্রসঙ্গত, কোরবানির পশু কেনাবেচার জন্য প্রতিবছর খুলনা নগরীর জোড়াগেট পাইকারি কাঁচা বাজারে পশুর হাট বসায় কেসিসি। আগে ঠিকাদারি প্রতিষ্ঠান হাট পরিচালনা করতো। ২০০৯ সালে এই হাট থেকে কেসিসির আয় ছিল ৪৭ লাখ টাকা। এরপর ২০১১ সাল থেকে নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনার উদ্যোগ নেয় কেসিসি। সেই থেকে এই হাটের মাধ্যমে কোটি টাকার রাজস্ব আয় করছে কেসিসি।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম