ঝোপে মিললো শিশুর গলিত মরদেহ

যশোর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ২১:০৬আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:০৬

নিহত যাদদীন যশোরের বাঘারপাড়ায় নিখোঁজের ছয় দিন পর যাদদীন (১১) নামে মানসিক ভারসাম্যহীন এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে দোহাকুলা বিশ্বাসবাড়ি কবরস্থান সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার ওলিয়ার বিশ্বাসের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই বিকাল থেকে যাদদীনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন ৩১ জুলাই বিভিন্ন বাজারে মাইকিংসহ বাঘারপাড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ছয় দিন পর মঙ্গলবার বিকালে বাড়ির পাশের কবর স্থানের ঝোপের ভেতর শিশুটির অর্ধগলিত লাশের সন্ধান মেলে।

দোহাকুলা মধ্যপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজা সাংবাদিকদের জানান, বিকেল ৪ টার দিকে কবরস্থান থেকে দুর্গন্ধ আসছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে হারিয়ে যাওয়া শিশু যাদদীনের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, শিশুটি মানসিক ভারসাম্যহীন ছিলো। সেজন্য তাকে মাঝে মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তার লাশ ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
গাইবান্ধায় ভুল আগাছানাশকে ১৫ শতক ধানের জমি নষ্ট, দিশেহারা কৃষক
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
বিডা-বেজা-পিপিপিএ একীভূত: আনুষ্ঠানিক যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
ইয়েমেনে হুথি ও সৌদিপন্থি সরকারের পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
দীপিকার বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত