হত্যার অভিযোগ ওঠায় উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৫:২৩ আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৫:২৩

সরদার মশিয়ার

হত্যার অভিযোগ ওঠায় সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ারকে দল থেকে সাময়কি বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হত্যার অভিযোগ ওঠায় উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৮ ডিসেম্বর তালা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক অধিবেশনের দ্বিতীয় পর্বে উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সরদার মশিয়ারকে তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে সংগঠনের নাম ভাঙিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে। সম্প্রতি সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া মৎস্য একজনকে হত্যায় জড়িত আছে বলে প্রাথমিকভাবে জান গেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করা এবং দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরদার মশিয়াকে সাময়কি বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলীয় পদ থেকে কেন তাকে চূড়ান্ত বহিষ্কার করা হবে না ২১ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ সরদার মশিয়ারের সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, তালায় ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে ছেলেকে বাঁচাতে যাওয়ায় লুৎফর নিকারী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে মশিয়ারকে আটক করে পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সারের ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগে বিএনপির বিক্ষোভ
সুন্দরবনে কীভাবে তৈরি হলো ২৪ রিসোর্ট, কারা দিলো অনুমোদন?
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষক ও দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর