পানির নিচে শতাধিক গ্রাম, তলিয়ে গেছে মৎস্য খামার

বাগেরহাট প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৯:৪৮আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৯:৫২

পানির নিচে শতাধিক গ্রাম, তলিয়ে গেছে মৎস্য খামার বাগেরহাটে অতিবৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৭টি উপজেলার শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিতে ভেসে গেছে বাগেরহাট সদর, মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলায় সহস্রাধিক চিংড়ি ও মৎস্য খামার। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বেড়েছে তিন থেকে চার ফুট। এদিকে দিনে দুবার ডুবছে বাগেরহাটের শরণখোলার পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী ছয় গ্রামের প্রায় ৬০০ পরিবার। বাগেরহাট সদর, মোংলা, রামপাল, মোরেলগঞ্জ, শরণখোলা, চিতলমারী ও কচুয়া উপজেলায় গত তিন দিন ধরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় এসব উপজেলার প্রায় একশ গ্রাম ১ থেকে ৩ফুট পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ দূর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। অধিকাংশ রাস্তাঘাট, সবজি খামার তলিয়ে গেছে।
শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বলেশ্বর নদীর পাড়ের রাজৈর মারকাজ মসজিদ থেকে বান্দাঘাটা পর্যন্ত ৩০০পরিবার এবং সাউথখালী ইউনিয়নের বগী, ত্যাড়াবেকা, পানিরঘাট, সোনাতলা ও খুড়িয়াখালী গ্রামের ৩০০ পরিবার বেড়িবাঁধের বাইরে বসবাস করছে। জোয়ারে এসব পরিবারের ঘরের মধ্যে অন্তত দেড় থেকে দুই ফুট পানি উঠেছে। সকাল-সন্ধ্যা দুইবেলা ডুবছে তাদের বসত ঘর। বাগেরহাট সদরের বলেশ্বর নদীর পার্শ্ববর্তী কয়েকটি গ্রামও পানির নিচে রয়েছে।

পানির নিচে শতাধিক গ্রাম, তলিয়ে গেছে মৎস্য খামার
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, অতিবৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় জেলায় বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কৃষি বিভাগ কাজ করছে।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক জেলার সদর, মোংলা, রামপাল, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলায় দেড় হাজার চিংড়ি ও মৎস্য খামার অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডুবে যাওয়া মৎস্য খামারের সব মাছ ভেসে গেছে। এসব মৎস্য খামারিদের ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা মৎস্য কর্মকর্তারা সরেজমিনে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা।

পানির নিচে শতাধিক গ্রাম, তলিয়ে গেছে মৎস্য খামার

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান