নৌকা ডুবিতে পুত্র’সহ পুলিশ কনস্টেবল নিখোঁজ

নড়াইল প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ২৩:৫৮আপডেট : ২৮ আগস্ট ২০২০, ২৩:৫৯

নড়াইল নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে আবু মুসা মিয়া (২৬) নামের এক পুলিশ কনস্টেবল ও তার চার মাস বয়সী শিশু আনাব নিঁখোজ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখানে ঘুরতে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পুলিশ কনস্টেবল আবু মুসা লোহাগড়া উপজেলার চাচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে এবং ঢাকার পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পুলিশ কনস্টেবল আবু মুসা, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যসহ মোট ৭-৮ জন ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে কালনাঘাট এলাকায় মধুমতি নদীতে ঘুরতে বের হন। নৌকাটি সন্ধ্যা ৭টার দিকে মধুমতি নদীতে নির্মিতব্য সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খেলে আবু মুসা মিয়া ও চার মাস বয়সী পুত্র আনাব পানিতে ডুবে যায়। নদীতে প্রচন্ড স্রোত থাকায় পানির তোড়ে মূহুর্তে তারা নিখোঁজ হয়ে যান। স্থানীয় ডুবুরিরা রাত ১০টা পর্যন্ত অনেক চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেননি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আরও জানান, নিখোঁজ আবু মুসা মিয়া ও পুত্রকে উদ্ধারের জন্য বাইরে থেকে ডুবুরি আনার চেষ্টা চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান