রাষ্ট্রায়ত্ত পাটকলের মজুত কাঁচা পাট বিক্রি হচ্ছে

খুলনা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৩

পাটকল



রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণার পর খুলনা অঞ্চলের ৯টি পাটকলে ২৪ হাজার ২৭১ কুইন্টাল কাঁচা পাট মজুত ছিল। যা এখন পাট ব্যবসায়ীদের কাছেই বিক্রি করা হচ্ছে। ব্যবসায়ীরাই মিলে বাকিতে এসব পাট দিয়েছিলেন। এখন সেই পাটই মিল থেকে নগদ টাকায় কিনে নিতে হচ্ছে তাদের। বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) ও সাধারণ ব্যবসায়ীরা একথা জানিয়েছেন। বিজেএমসি সূত্রে জানা গেছে, মিলগুলো চালু করার প্রক্রিয়া চলছে। এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আর বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) থেকে কাঁচা পাট রফতানি শুল্ক প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। 

বিজেএমসি খুলনা জোনের সমন্বয়কারী বণিজ উদ্দিন মিয়া বলেন, মিলগুলো বন্ধের সময় মজুত পাট এখন ওইসব ব্যবসায়ীদের কাছেই নগদ টাকায় বিক্রি করা হচ্ছে। পাট বিক্রি নগদ দেখিয়ে হিসাব সংরক্ষণ করার পরই পাট ব্যবসায়ীদের বকেয়া এ টাকা দিয়েই পরিশোধ করা হবে।

তিনি বলেন, খুলনা অঞ্চলের ৯টি পাটকলে ২৪ হাজার ২৭১ কুইন্টাল কাঁচাপাট মজুত ছিল। এখনও মিলগুলোতে ৮ হাজার ৪৪৩ কুইন্টাল কাঁচা পাট মজুত রয়েছে।
সাধারণ পাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক শামীম আহম্মেদ মোড়ল বলেন, পাট সরবরাহকারী ব্যবসায়ীরাই মিল থেকে মজুত কাঁচা পাট নগদ টাকায় কিনে নিচ্ছেন। এক্ষেত্রে বিক্রি করা দামের চেয়ে মণ প্রতি ১০০ থেকে দেড়শ টাকা বেশি দিতে হচ্ছে। মিলে পাট সংরক্ষণ থাকাসহ আনুষাঙ্গিক কিছু প্রক্রিয়ার মধ্যে থাকার কারণে এ বাড়তি টাকা নির্ধারণ মিল কর্তৃপক্ষই করেছেন। পাট ব্যবসায়ীরা তা মেনে নিয়েই পাট কিনছেন।

তিনি বলেন, সারাদেশের মিলগুলোতে ১৫-১৬ কোটি টাকার পাট কাঁচাপাট মজুত রয়েছে। আর পাট ব্যবসায়ীদের বকেয়ার পরিমাণ ২৬৫ কোটি টাকা। খুলনা জোনের ব্যবসায়ীদেরই রয়েছে ১৩৫ কোটি টাকা। মিল কর্তৃপক্ষ মজুত পাট বিক্রি করে ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করতে পারবে না। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত সাধারণ পাট ব্যবসায়ীদের বকেয়া পরিশোধ করার কোনও প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
খুলনার যুগ্ম শ্রম পরিচালক মিজানুর রহমান বলেন, পাটকলগুলো চালুর বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে চালু করতে তৎপরতা চলছে। সে লক্ষ্যে গঠিত কমিটিও কাজ করছে। কমিটি থেকে মিলগুলো চালু করতে সরকারের কয়েকটি প্রস্তাব দিবে। তার মধ্যে প্রাথমিকভাবে লিজ দিয়ে মিলগুলো দ্রুত চালু করা ও পাশাপাশি আধুনিকায়নের কাজ শুরু করার বিষয়টিও থাকতে পারে।
বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) চেয়ারম্যান শেখ সৈয়দ আলী খুলনা প্রেস ক্লাবে এক বলেছেন, দেশে পাটের সংকট দেখিয়ে কাঁচাপাট রফতানির ওপর মণ প্রতি ২৫০ ডলার রফতানি শুল্ক আরোপের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রস্তাব করা হয়েছে। যা কাঁচাপাট রফতানি বন্ধের একটি অপচেষ্টা। এটা করা হলে পাটের বাজারে ধ্বস নামবে।

তিনি বলেন, পাট অধিদফতরের তথ্য মতে এ বছর দেশে ৯২.৩৮ লাখ বেল পাট উৎপাদিত হতে পারে। বন্যার কারণে এ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৪.১৪ লাখ বেল। দেশে অভ্যন্তরীণ কাঁচাপাটের চাহিদা প্রায় ৫৫ লাখ বেল। সরকারি মিলগুলোর চাহিদা প্রায় ১৩ লাখ বেল। বেসরকারি ও স্পিনিং মিলসমূহের চাহিদা প্রায় ৪২ লাখ বেল। কিন্তু সরকারি মিলগুলো বন্ধ থাকায় প্রায় ১৩ লাখ বেল পাটের চাহিদা থাকছে না। ফলে দেশের অভ্যন্তরীণ কাঁচাপাটের চাহিদা এখন ৪৫ লাখ বেল। আর মিলগুলোতে মজুত থাকা কাঁচাপাটও সরবরাহকারীদের কাছে দিয়ে দেওয়া হচ্ছে। যা বাজারে চলে আসছে। ফলে এ বছর প্রায় ৪০ লাখ বেল কাঁচাপাট উদ্বৃত্ত থেকে যাবে। উদ্বৃত্ত পাট থেকে বছরে মাত্র ৮-৯ লাখ বেল কাঁচাপাট বিদেশে রফতানি করে থাকেন রফতানিকারকরা। অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বৈদেশিক রফতানি বাজার সংকুচিত হবে। তাই তিনি কাঁচাপাট রফতানিতে শুল্প প্রত্যাহারের দাবি জানিয়েছেন। 
প্রসঙ্গত, ১ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ ঘোষণা করে সরকার। এরপর শ্রমিকদের ২ মাসের চলমান মজুরি পরিশোধ করা হয়। এখন মিলগুলো চালু করতে কাজ করছে গঠিত কমিটি। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম