মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ৪৩ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ০৪:৪৯আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:১২

আটক কয়েকজন নারী-পুরুষ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ৪৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার বাঘাডাঙ্গা, মাটিলা, লড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে মহেশপুর থানায় সোপর্দ করা হলে তাদের আদালতে পাঠানো হয়।

আটক কয়েকজন বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল কামরুল আহসান জানান, অনুপ্রবেশের সংবাদে রাতে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালান তারা। এ সময় বাঘাডাঙ্গা বিওপি এলাকাধীন কাঞ্চনপুর হতে নারী ও শিশুসহ ১৬ জন, মাটিলা এলাকা থেকে ৩ নারী ও শ্যামকুড় এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়।

আটক তিন নারী এছাড়া অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ ভারতীয় নাগরিকসহ ১৫ জন, মাটিলা এলাকা থেকে ৩ জন ও লড়াইঘাট এলাকা থেকে একজনকে আটক করা হয়।

আটক এক যুবক আটক বাংলাদেশিদের বাড়ি ঝিনাইদহ, খুলনা, মাগুরা, বাগেরহাট, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে। আর ভারতীয় ৫ নাগরিকের বাড়ি ভারতের বেঙ্গালুর ও নিগড়ী জেলায়।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান