আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ১৩:২৭আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৩:২৭

সংঘর্ষে নিহত

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় দুই পক্ষের লোকজনের বিরোধ হয়। এ নিয়ে সকালে বাড়ি ঘর ভাঙচুর ঘটনা ঘটলে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন। সংঘর্ষে গুরুত্বর আহত ফরিদ হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
ওসি কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান