স্বাধীনতার সপক্ষ অটোপাসকে ভালো চোখে দেখে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২০, ১৮:৩৩আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৮:৩৩

 




সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, করোনার সময়ে আমাদের বাচ্চাদের বা যাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাদেরকে যে অটোপাশ দেওয়া হয়েছে এক সময় প্রমাণিত হবে এই সিদ্ধান্ত কতখানি বিচক্ষণতাপূর্ণ ছিল। আমি বিশ্বাস করি বিএনপির যারা এই ধরণের কথা বলছেন তারা তাদের ভুল বুঝতে পারবে।

সোমবার (২৬ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতার পর বাহাত্তর সালে অটোপাশ নিয়ে যারা কথা বলেন, তারা  মুক্তিযুদ্ধে অংশ নেননি। সেই সময় স্বাধীনতার পক্ষে যাদের অবস্থান ছিল না, তারা যুদ্ধ চলাকালীন সময়ে পরীক্ষায় অংশ নিয়ে পাকিস্তানের আনুগত্য প্রকাশ করেছিল। তারা বাহাত্তরের অটোপাশকে খুব ভালো চোখে দেখে না। স্বাধীনতা যেমন তাদের কাছে আনন্দের বা গ্রহণযোগ্য ছিল না। ওই পাশটাও তাদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয় নাই।
সাম্প্রতিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মত প্রকাশের সুযোগ আছে বলেই উনি (ফখরুল) সরকারের বিরুদ্ধে এই সমস্ত অপ্রাসঙ্গিক, অযোক্তিক এবং অসত্য কথাগুলো বলে যাচ্ছেন। এর চেয়ে আর কি সুযোগ চাইতে পারেন।
তিনি আরও বলেন, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার, সরকারের প্রধান হন প্রধানমন্ত্রী। তার অধীনে মন্ত্রিপরিষদ কাজ করেন। সেই হিসেবে প্রধানমন্ত্রী একজনই হন। নির্বাহী প্রধান হিসেবে সরকারের প্রধানমন্ত্রী অনেক বিষয়ে সিদ্ধান্ত দেন বা সকল মন্ত্রাণালয়ের সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দিয়ে থাকেন। এটাই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা।

হানিফ বলেন, বিএনপির সমস্যা হলো তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সামরিক ব্যক্তি ছিলেন। অবৈধভাবে ক্ষমতা দখল করে সরকার গঠন করেছিলেন। সেই সময়ে তিনি ক্যান্টনমেন্টে বসে যেভাবে এককভাবে দেশ পরিচালনা করেছেন, দলও পরিচালনা করেছেন এককভাবে। তারা এই এককভাবে দল পরিচালনা, দেশ পরিচালনা দেখে অভ্যস্ত। তারা এখন স্বপ্নে বা জেগে শুধু ওই স্বপ্নটাই দেখতে থাকেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান