সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক শেখ কামরুজ্জামান মুকুলসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে শহরের বড় বাজার এলাকা থেকে মুকুলকে ও পলাশপোল এলাকা থেকে সোহাগকে আটক করা হয়।
আটক শেখ কামরুজ্জামান মুকুল সাতক্ষীরা শহরের বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সোহাগ হোসেন শহরের পলাশপোল এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তথ্য মিললে গ্রেফতার দেখানো হবে, আর তথ্য না মিললে ছেড়ে দেওয়া হবে। তবে,কোন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে,তা তিনি বলতে রাজি হননি।
এ ব্যাপারে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে,একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর নির্বাচনি প্রচারণা চালানোর সময় তাদের আটক করেছে পুলিশ।
/জেবি/ এএইচ/








