বিজয়ী প্রতীকে নারিকেল গাছ রোপণ করে মেয়রের দায়িত্ব গ্রহণ

দিনাজপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ২১:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২১:১২

নারিকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন, তাই পৌরসভা চত্বরে নারিকেল গাছ রোপণ করে মেয়রের দায়িত্ব ভার গ্রহণ করেছেন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র মাহামুদ আলম লিটন।
আজ রবিবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার সঙ্গে বিজয়ী কাউন্সিলররাও দায়িত্ব গ্রহণ করেন। যদিও তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তাকে বসতে হয়েছে মেয়রের চেয়ারে।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে সুধী সমাবেশে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন বলেন, আমি নারকেল গাছ প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছি। তাই আমি পৌর চত্বরে নারকেল গাছ রোপণ করলাম। এ সময় সঠিকভাবে দায়িত্বভার পালন করার জন্য সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেন তিনি।
সুধী সমাবেশে নবনির্বাচিত মেয়র মাহমুদ আলম লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর সচিব মাহবুবুর রহমান,সহকারী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌরসভার কর্মকর্তা রশিদুল ইসলাম সণ্টু, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, মহিলা কাউন্সিলর তনঞ্জু আরা বেগম প্রমুখ। এসময় নবনির্বাচিত মেয়র, কাউন্সিলরর ও বিদায়ী কাউন্সিলরগণকে ফুললে শুভেচ্ছাসহ সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, নবনির্বাচিত পৌর মেয়র দায়িত্ব গ্রহণের সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ বিভিন্ন খাতে বকেয়া ও ঋন রয়েছে তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা। এর মধ্যে পৌরসভার নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া ৭৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা, বিদায়ী পরিষদের মেয়র-কাউন্সিলরদের সম্মানী ভাতা নভেম্বর-ডিসেম্বর দুই মাসে বাকি তিন লাখ ২০ হাজার টাকা, ভবিষ্যৎ তহবিল ১৪ লাখ ৫৯ হাজার ৪২০ টাকা, আনুতোষিক তহবিল ১১ লাখ ৯৬ হাজার ৬৮৫ টাকা, অনিয়মিত কর্মচারীদের মজুরি বাকি দুই লাখ ৪৭ হাজার টাকা, অবসর ভাতা বাকি ১৫ লাখ ৭৫ হাজার ১১০ টাকা, বকেয়া আনুতোষিক তহবিল বাকি দুই কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৬১৮ টাকা। পূর্বের বকেয়া ২০ লাখ ১২ হাজার ৪৩০ টাকা ও এডিবি তহবিল থেকে ঋণ ১৮ লাখ টাকা। মোট বকেয়া ও ঋণ তিন কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৪০৭ টাকা।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ফুলবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই বারের নির্বাচিত মেয়র মুরতুজা সরকার মানিককে হারিয়ে নির্বাচিত হন মাহামুদ আলম লিটন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী