গাঁজা নিয়ে পুলিশের জালে স্বামী-স্ত্রী ও মেয়ের জামাই!

মোংলা প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৯

পাঁচ কেজি গাঁজাসহ মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে ধরা পড়েছে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ের জামাই। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মোংলা শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মো. মাহাতাব (৪০), তার স্ত্রী বেবী (৩৫) এবং তাদের মেয়ের জামাই মো. রাসেল (২৫)। তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জামও জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মো. কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা গাঁজাসহ নানা রকম মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপনে পুলিশ অভিযান চালিয়ে তাদের বাসা থেকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সালের ৩৬ (১) ১৯ এর খ ধারায় মামলা হয়েছে। কাজী মো. কামরুজ্জামান বাদী হয়ে বাগেরহাট থানায় এই মামলা করেন। এরআগে অভিযানে উপস্থিত ছিলেন, মোংলা থানার সহকারী পরিদর্শক (এসআই) রুহুল আমিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফরহাদ হোসেন ও রফিকুজ্জামান।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম