বাগেরহাট পৌরসভায় নৌকার হাবিবুর নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি  
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩২

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী খান হাবিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৮৮৯৪ ভোট। অপরদিকে, বিএনপির প্রার্থী মো. সাঈদ নিয়াজ হোসেন শৈবাল পেয়েছেন ৩৩৮ ভোট। রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজীর আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

যদিও বিএনপির প্রার্থী দুপুর ২টায় বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।

এছাড়া কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে সরদার শামিম হাসান, ২ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামান মনি, ৩ নম্বর ওয়ার্ডে খান আবু বকর, ৪ নম্বর ওয়ার্ডে কাজী তৌহিদুর রহমান জনি, ৮ নম্বর ওয়ার্ডে রেজাউর রহমান মন্টু ও ৯ নম্বর ওয়ার্ডে তালুকদার ফারুক হোসেন।

এর আগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আবুল হাশেম শিপন, ৬ নম্বর ওয়ার্ডে তালুকদার আব্দুল বাকি এবং ৭ নম্বর ওয়ার্ডে শাহ নেওয়াজ মোল্লা দোলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

সংরক্ষিত কাউন্সিলর পদে ১, ২ ও  ৩ নম্বর ওয়ার্ডে আসমা আক্তার, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে তানিয়া খাতুন এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কোহিনুর বেগম ডালিম নির্বাচিত হন।

বাগেরহাট পৌরসভার এই নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে মেয়র পদে ২ জন,  ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫টি কেন্দ্রে ৩৮ হাজার ২শ’ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৯ হাজার ২৩৫ জন। ভোট প্রদানের হার ৫০ দশমিক ৩৮ ভাগ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক