কালীগঞ্জে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৯

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মধ্যরাতে নেশাগ্রস্ত ব্যক্তির ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পৌর এলাকার আড়পাড়া গ্রমের ওসমান আলীর ছেলে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রানাকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রানার সঙ্গে অজ্ঞাত ব্যক্তিদের মারামারি হয়। এসময় ইসরাফিল হোসেন ঠেকাতে গেলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। পুলিশ ইসরাফিল হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর রানা মাদকাসক্ত থাকায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আলম জানান, ইসরাফিল হাসপাতলে পৌঁছানোর আগেই মারা যান। তার পেটে ছুরিকাঘাত করা হয়। তাছাড়া আটক রানার মুখে অ্যালকোহলের গন্ধ ছিল।

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রানাকে আটক করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম