যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ হাজার ২০০ মোমবাতি প্রজ্বালন

যশোর প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৯

ভাষা শহীদদের স্মরণে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ হাজার ২০০ মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় চাঁদের হাট যশোরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোমবাতি প্রজ্বালন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এসময় তিনি বলেন, ‘সাংস্কৃতিক পীঠস্থান যশোর। এ জেলার সকল সাংস্কৃতিক সংগঠনের জন্য একটি সাংস্কৃতিক ভবন বা সাংস্কৃতিক পার্ক করতে চাই। জেলা প্রশাসন যদি একটি জমি দেয়, তাহলে মন্ত্রণালয় থেকে যত টাকা বরাদ্দ দেওয়া লাগুক না কেন সাংস্কৃতিক পার্ক নির্মাণ করে দেবো।'

চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতারা।

আলোচনা অনুষ্ঠান শেষে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে বিকেল পাঁচটা থেকে শহীদ বেদীতে ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে চাঁদের হাট, উদীচী, পুনশ্চ যশোরের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

করোনার কারণে বিধিনিষেধ থাকায় এ অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠনের নির্ধারিত কর্মীরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি