বাগেরহাটে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

বাগেরহাট প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৭

বাগেরহাটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। করোনা মহামারির মধ্যেও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

রাত ১২টা এক মিনিটে প্রথমে জেলা প্রশাসক আ.ন.ম ফজলুল হক ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দীন, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন, আত্মার মাগফেরত কামনা করে দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তবে করোনা মহামারির সময়ে স্বাস্থ্যগত ঝুঁকি থাকলেও বেশিরভাগ মানুষকেই মাস্ক ছাড়া শহীদ মিনারে আসতে দেখা গেছে। সকালে শহীদ মিনার উন্মুক্ত থোকবে, জন সমাগমের এই স্থানে সবাইকে মাস্ক পরে আসার আহ্বান জানিয়েছে প্রশাসন। 

 

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি